৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হ্যাকিং ডিভাইস সহ ২ চিহ্নিত হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

admin
প্রকাশিত জুন ২৮, ২০২৫
হ্যাকিং ডিভাইস সহ ২ চিহ্নিত হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual7 Ad Code

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নগদ ১১লাখ,৪ হাজার৪৯২ টাকা বিপুল পরিমাণ সীম কার্ড,মাদক ও হ্যাকিং এর বিভিন্ন ডিভাইস সহ ২ চিহ্নিত হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার মাঝ রাত থেকে আজ সকাল পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে থানায় আনা হয়। আটককৃতরা হলেন, বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে হ্যাকার মাসুম বিল্লাহ(২৫) ও একই গ্রামের নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া(৫০),তারা দীর্ঘদীন থেকে হ্যাকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট নগদ,বিকাশ, রকেটের মাধ্যমে, অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের এ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল। পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গেল মাঝ রাতে সেনাবাহিনীর একটি টিম ও থানা পুলিশের একটি টিম যৌথ অভিযান শুরু হয়, আজ সকাল পর্যন্ত চলে অভিযান,এ অ়ভিযানে হ্যাকার মাসুম বিল্লাহ ও বুলু মিয়ার কাছ থেকে নগদ ১১ লাখ, ৪ হাজার,৪৯২টাকা ২২৫৪টি সীম কার্ড, সিসি ক্যামেরা,২টি হার্ড ডিক্স,৭টি মোবাইল ফোন,টাকা গোননা মেশিন,১৯ পিস ইয়াবা, বিভিন্ন হ্যাকিং ডিভাইস সহ তাদেরকে গ্রেফতার করে থানায় আনা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,তাদেরকে মাদক ও প্রতারনা মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual8 Ad Code