৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে ৩ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৫
টাঙ্গাইলে ৩ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

Manual6 Ad Code

সহকারী বার্তা সম্পাদক –

মোঃ সিয়াম হোসেন

Manual7 Ad Code

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ সোমবার (১০ মার্চ) উপজেলায় জামুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

Manual3 Ad Code

জানা যায়, উপজেলা জামুরিয়া ইউনিয়নে দীর্ঘদিন আইনের তোয়াক্কা না করে ইট তৈরি ও ইট পোড়ানো হচ্ছে। সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেসার্স এশিয়া ব্রিকসকে তিন লাখ টাকা, মেসার্স এস কে ব্রিকসকে তিন লাখ টাকা ও মেসার্স এসআর ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করেন।

Manual1 Ad Code

Manual6 Ad Code

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।