১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আ.লীগের ৫৬জন নেতা কর্মীদের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫
আ.লীগের ৫৬জন নেতা কর্মীদের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু:- ৩১ গাইবান্ধা-৩ সাদুল্লাপুর~পলাশবাড়ী) আসনের সাবেক এমপি কেন্দ্রীয় কৃষক লীগ সাধারন সম্পাদক অ্যাড.উম্মে কুলসুম স্মৃতির নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরীকে হত্যা চেষ্টায় পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

মামলার বিবরণে প্রকাশ,গাইবান্ধা জেলা বিএনপির
সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের মালিকানাধীন পৌর শহরে (নুনিয়াগাড়ী) মৌজায় অবস্থিত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিগত
১৯/০৯/২০২০ সালে সাবেক এমপি স্মৃতির নির্দেশে থানা যুবদলের কর্মী সমাবেশ চলাকালীন দুপুর ১২টায় চিহিৃত ৪৬ জনসহ অজ্ঞাতনামা আরো ৪০ থেকে ৫০ জন আসামী ককটেল,হাত বোমা,ধারালো অস্ত্র,ক্রিচ, বেকী,রামদা,হকিষ্টীক,লোহার রড-পাইপ ও বাঁশের লাঠিসহ মারাত্মক অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে।
এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামিকুল ইসলাম লিপন,৪নং বরিশাল ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম ও মিনু মিয়া
গং-দের হাতে থাকা ককটেল বিএনপি অফিসের প্রবেশ গেইটে নিক্ষেপ করে।
এতে সমাবেশে যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিত নেতাকর্মীরা প্রাণ রক্ষার্থে দিক-বিদ্বিক ছুটাছুটি করতে থাকে। ওই সময় তেড়ে আসা আওয়ামীলীগ নেতাকর্মীরা জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরীকে হত্যার চেষ্টায় তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম করে।
এছাড়াও জেলা যুবদল সহ-সভাপতি শফিকুল
ইসলাম লিপন ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক
ভুট্টুসহ বেশ কয়েকজন মারাত্মক আহত হন।

ঘটনার প্রায় ৫ বছর পর সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতি,উপজেলা আওয়ামীলীগ সভাপতি শামিকুল ইসলাম লিপন,আওয়ামীলীগ নেতা ৪নং বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,এমপির সহোদর ছোট ভাই যথাক্রমে উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম পাপুল প্রধান ও কল্লোল প্রধান এবং বোন জামাই সেকেন্দার হাজী ছাড়াও আওয়ামীলীগ দলীয় ৫৬ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে পলাশবাড়ী উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ বাদী হয়ে (নং-৪,তাং- ০৩-০২-২০২৫) পলাশবাড়ী থানায় এ মামলা দায়ের করেন।
থানা অফিসার ইনচার্জ মো.জুলফিকার আলী
ভুট্টো মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের তিনি জানান আসামীদের গ্রেফতারে পুলিশী জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code