৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফেনসিডিল সহ দুই মহিলা ট্রেনের যাএিকে আটক।

প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪
ফেনসিডিল সহ দুই মহিলা ট্রেনের যাএিকে আটক।

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার,শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু

Manual1 Ad Code

গাইবান্ধায় করতোয়া এক্সপ্রেস নামের একটি ট্রেনের ২ নারী যাত্রীর কাছ থেকে ১২৮ বোতল ফেনসিডিল জব্দ করছে জিআরপি পুলিশ। একইসঙ্গে লিখমা বেগম (৪৮) ও আনিছা বেগম (৫৫) নামের ওই যাত্রীকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৬ আগস্ট) রাত ১০ টার দিকে গাইবান্ধা রেলস্টেশনে এই অভিযান পরিচালনা করে বোনারপাড়া জিআরপি থানা পুলিশ।
গ্রেফতারকৃত লিখমা বেগম বগুড়া সদর উপজেলার মালগ্রাম উত্তরপাড়ার ফারুক শেখের স্ত্রী ও আনিছা বেগম মালগ্রাম গাবতলার সিদ্দিকের মোড়ের মৃত আব্দুস সাত্তারের মেয়ে।
এ তথ্য নিশ্চিত করে বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় লালমনিরহাট-শান্তাহারগামী করতোয়া এক্সপ্রেসে নারী পুলিশ সদস্য দিয়ে তল্লাশি করা হয়েছে। এতে গ্রেফতারকৃতদের শরীরে বিশেষ কায়দা রাখা ১২৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

Manual1 Ad Code