৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

এক রাতে নন্দীগ্রামে ৫টি গরু চুরি।

প্রকাশিত জুলাই ৩০, ২০২৪
এক রাতে নন্দীগ্রামে ৫টি গরু চুরি।

Manual4 Ad Code

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

Manual3 Ad Code

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক রাতে ৫ টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। চুরি হওয়ার পর থেকে খামারিদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে। রোববার (২৮ জুলাই) রাতের যে কোন সময় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারি জানান, উপজেলার কাথম গ্রামের ক্ষুদে ব্যবসায়ী খলিলুর রহমান বিভিন্ন হাট বাজারে চানাচুরের দোকান দিয়ে ব্যবসা করেন। সেই ব্যবসার পাশাপাশি বিভিন্ন জাতের গবাদি পশু পালন করে থাকেন তিনি। ওই গ্রামে প্রায় বাড়িতে গরু পালন করে থাকেন। এমতাবস্থায় গত রোববার রাতের যে কোন সময় গোয়াল ঘরের তালা ভেঙে ছোট-বড় ৫টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। এতে তার প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত খামারি দাবি করেন।

Manual3 Ad Code

এ বিষয়ে নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, গরু চুরির কথা শুনেছি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Manual2 Ad Code