৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দেশে আবারো বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে আক্রান্তের সংখ্যা।

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৪
দেশে আবারো বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে আক্রান্তের সংখ্যা।

Manual4 Ad Code

দেশে নতুন করে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তবে এসময়ে দেশে করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

Manual5 Ad Code

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮১ জনের। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৮৬১ জনে।

Manual6 Ad Code

বুধবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৪৫২টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৩৭ জন ঢাকার এবং একজন চট্টগ্রামের বাসিন্দা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯ শতাংশ।

Manual7 Ad Code

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ১৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ২২০ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।