২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাগরপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন এমপি টিটু

প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৩
নাগরপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন এমপি টিটু

Manual4 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ( টাংগাইল)

টাঙ্গাইলের নাগরপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে সেপ্টেম্বর বিকেলে নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন, টাঙ্গাইল- ৬ নাগরপুর দেলদুয়ার আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

Manual7 Ad Code

নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: লিয়াকত হোসেনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুজিবুল ইসলাম পান্না, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস, একেএম কামরুজ্জামান মনি,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আব্দুল আলীম দুলাল, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম অপু, জাহিদুল হাসান জাহিদ,ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,তথ্য ও গবেষণা সম্পাদক জাকির তালুকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক উজ্জল হোসেন মোল্লা,নাগরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক ফারুক হোসেন, ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন,সম্পাদক সজিব মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম খান, শ্রমিক লীগ সভাপতি আব্দুস সালাম, সম্পাদক মোহাম্মদ শাহ আলম মিয়া, নাগরপুর উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মোছাঃ জাহানারা বেগম, সাধারন সম্পাদক কামরুন নাহার লাইলী, উল্লেখঃ এসময় নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ এসময় উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code