৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কালো কেশ উড়ছে যে বেশ; মোঃ জান্নাত মোল্যা 

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৩
কালো কেশ উড়ছে যে বেশ; মোঃ জান্নাত মোল্যা 

Manual6 Ad Code

কালো কেশ উড়ছে যে বেশ

মোঃ জান্নাত মোল্যা 

তার ডাগর আঁখির মিষ্টি চাহনি
আমায় করেছে ছারখার,
পরেছি সেই আঁখির প্রেমে
মন চায় দেখতে তাকে বার বার।

Manual4 Ad Code

বোঝে না এ মন,
সে করে যে কেমন,
শুধু দূরে যেতে যায়.!
একটু রাখলে চোখে চোখ, দিতাম বলে
এ মন শুধু তাকেই চায়।
তাকে না পেলে এ ভুবনে
কোনো কিছুরই মূল্য নাই।

আহা!
তার মিষ্টি হাসি দেখে
মন নাহি রয় দেহে
মিষ্টি হাসিতেই মুগ্ধ রয়।
দেখতে হাসি, আসে ফিরে মন
সেই হাসির অন্তরায়।।

Manual6 Ad Code

না দেখলে হাসি, না দেখলে দৃষ্টি
দুনিয়া হয় আধার।
কি সে রুপের জাদু,
কি সে কেশের বাহার..!!

Manual6 Ad Code

কালো কেশ, উড়ছে যে বেস,
গাইছে প্রেমের গান।
ছন্ধহারা কবির মন হয়েছে শ্মশান,
আবার গেথেছে প্রেমের বান।

ডাগর চোখের মিষ্টি চাহনি
সাথে গোলাপি ঠোটের হাসি।
কি করে বোঝাবো তাকে
আমি তাকেই ভালোবাসি।।

Manual4 Ad Code

তার রুপে আমায়
করেছে আমায় ছন্ধহারা কবি,
সাধ্য হলে দিতাম বলে
তুই শুধু আমারই রবি।।