১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

চাটখিলে ভাতা ভোগীদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৩
চাটখিলে ভাতা ভোগীদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

Manual7 Ad Code

মোজাম্মেল হক লিটন নোয়াখালী প্রতিনিধি:

Manual1 Ad Code

চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগী সহ জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, চাটখিল পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক রাজিব হোসেন রাজু, যুবলীগ নেতা ইকবাল হোসেন শিপন প্রমূখ। সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির সরকারের উন্নয়ন কর্মকান্ডে কথা তুলে ধরে ভাতা ভোগীদের ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে নৌকা প্রতিককে বিজয় করতে আহবান জানান।

Manual3 Ad Code