২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে দ্রুতগামী বাস সেতুর রেলিং ভেঙে খাদে, নিহত ৯

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০১৯
ফরিদপুরে দ্রুতগামী বাস সেতুর রেলিং ভেঙে খাদে,  নিহত ৯

Manual7 Ad Code

ফরিদপুর সদর উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কে ধুলদি নামক স্থানে দ্রুতগামী বাস সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে ৯ জন নিহত।আহত ২৫ জন।
ফরিদপুর জেলা প্রতিনিধিঃশোভা রাণী বিশ্বাস
আজ (২৪ শে আগষ্ট) দুপুর ২ টায় এঘটনা ঘটে।ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ট লাইন পরিবহন একটি বাস ফরিদপুর উপজেলার ধুলদি নামক স্থানে সেতুর উপর একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রেলিং ভেঙে খাদে পড়ে যায়।এতে মোটরসাইকেল আরোহীসহ ৭ জন মারা যায়।আহত ২৫ জনকে ফরিদপুর মেডিকেল ও কলেজ হাসপাতালে নেওয়া হলে আরো ২ জন নিহত হয়।নিহতদের মধ্যে ৩ জন মহিলা এবং ৬ জন পুরুষ।ঘটনাস্থলে তৎক্ষনাৎ ফরিদপুর ডিসি মহোদয় এবং এস পি স্যার সহ কর্মকর্তারা পরিদর্শন করেন।