১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাংগাইল -৬ নাগরপুর – দেলদুয়ারে নির্বাচনী মাঠে এমপি টিটু

প্রকাশিত জুলাই ১৬, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাংগাইল -৬ নাগরপুর – দেলদুয়ারে নির্বাচনী মাঠে এমপি টিটু

Manual8 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন টাঙ্গাইল – ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

Manual1 Ad Code

নির্বাচনী এলাকা নাগরপুর দেলদুয়ারে চা চক্র থেকে শুরু করে বিভিন্ন গ্রাম অঞ্চলে আগমন উপলক্ষে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছে মতবিনিময় সভায়।
ওয়ার্ড আওয়ামীলীগ থেকে শুরু করে বিভিন্ন বাজারে চা চক্রের মাধ্যমে নৌকার উন্নয়ন তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন।
মতবিনিময়ে উপস্থিত হলেই সেখানেই জনসভায় রুপ নিচ্ছে। নাগরপুর দেলদুয়ার উপজেলার থানা আওয়ামীলীগ ইউনিয়ন ওয়ার্ড সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে পথ পথ সভা শুরু করেছেন এসমস্ত চা চক্রে সাথে তৃনমূল নেতাকর্মীরা সাথে রয়েছে। এসময়ে আহসানুল ইসলাম টিটু এমপি তার নির্বাচনী এলাকায় সারাদেশে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সহ নাগরপুর-দেলদুয়ারের উন্নয়ন চিত্র তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের আহবান জানান, নাগরপুর-দেলদুয়ার সংসদীয় আসনে নৌকা প্রতীকে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করবেন এমপি টিটু। তিনি আরো বলেন সরকারের যে সকল উন্নয়ন হয়েছে তা সাধারন জনগণের মধ্যে তুলে ধরতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্যে এমপি বলেন দেশে ১ কোটির ও বেশী মানুষ সরকারের বিভিন্ন ভাতার আওতায় রয়েছে, সেগুলো সাধারণ মানুষের মাঝে প্রচার করতে হবে। এবং শুধু মাত্র নাগরপুর উপজেলায় ৩৮,৬১২ জন হতদরিদ্র পরিবারের মাঝে যে সমস্ত ভাতা চলমান রেখেছে নৌকার সরকার। সেসমস্ত পরিবারের মাঝে এসকল বিষয়ে তুলে ধরতে দলীয় সাংগঠনিক প্রচারণা চালাতে ও পরামর্শ দেন টাংগাইল- ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

Manual8 Ad Code