২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত অনেক টাকার ক্ষয়ক্ষতি

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০১৯
মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত অনেক টাকার ক্ষয়ক্ষতি

Manual8 Ad Code

 

আফিয়া আশ্রাব বাধন, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

Manual1 Ad Code

মুন্সীগঞ্জের সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে বৈঠক খানা ফাস্টফুড, সান মিষ্টান্ন ভান্ডার, কাজল হেয়ার কাটিং, প্রদীপ ইলেকট্রনিক ও বারেক স্টোর নামে পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে।

Manual2 Ad Code

বুধবার (২১ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Manual6 Ad Code

সূত্র জানায়, বৈঠক খানা ফাস্টফুড নামের একটি খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual4 Ad Code

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সফিউল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। প্রাথমিকভাবে জানা যায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি খাবারের দোকানে আগুন ধরে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র আনিছুল হক আনিস,মুন্সিগঞ্জের টি. এন.ও ফারুক আহমেদ।