২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৩
প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরণ

Manual2 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের দলীয় নির্যাতিত ও অসুস্থ ১৫ নেতাকর্মীর মাঝে ৭লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে এইসব চেক চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর বক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম বিতরণ করেন। এইসময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, সোনাইমুড়ী উপজেলার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লুবনা মরিয়ম সুবর্ণা। চেক বিতরণ অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম বলেন, তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সুখে দুখে সবসময় পাশে থাকেন। এরই অংশ হিসেবে বিএনপি’র শাসনামলে নির্যাতিত অসুস্থ ও অসহায় দলীয় নেতাকর্মীদের জন্য তিনি প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে নেতাকর্মীদের জন্য এইসব অনুদান আনেন।