১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি কর্তৃক ৪ জনকে ভ্রাম্যমান আদালতের জেল/জরিমানা প্রদান

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি কর্তৃক ৪ জনকে ভ্রাম্যমান আদালতের জেল/জরিমানা প্রদান

Manual5 Ad Code

 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক শনিবার(১৭ আগষ্ট) পরিদর্শক মোঃ রায়হান আহমেদ খান-এর নের্তৃত্বে বেলা ১০ টার দিক থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে সদর উপজেলার পৌর এলাকার সদর হাসপাতাল মোড়ের মোঃ আজমত আলির ছেলে মোঃ সালাউদ্দিন (২৬), পিটিআই বস্তির মৃত সিকেম আলীর ছেলে মোঃ সাহেব আলী (২২), বালুবাগান গ্রামস্থ মোঃ রাজু ওরফে নাসিম এর ছেলে মোঃ তৌহিদ (২২) এবং আতাহার বুলনপুর গ্রামস্থ মোঃ মোতাহার হোসেনের ছেলে মোঃ টুয়েল(৩২) দেরকে ২০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

পরে মোবাইল কোর্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ আসাদুজ্জামান আসামী মোঃ সালাউদ্দিন কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ সাইফুল ইসলাম আসামী মোঃ সাহেব আলী এবং মোঃ তৌহিদ উভয়কে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ১ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ ইকবাল হাসান আসামী মোঃ টুয়েল কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে সকলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

Manual8 Ad Code