৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০

প্রকাশিত মার্চ ১৮, ২০২৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০

Manual4 Ad Code

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০

Manual7 Ad Code

নাসরিন রুপা ঢাকা মহানগর : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। শনিবার (১৮ মার্চ) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৩ গ্রাম ৯৭ পুরিয়া হেরোইন, ১ হাজার ৪০৮ পিস ইয়াবা, ২৮১ বোতল ফেনসিডিল ও ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।

Manual6 Ad Code