১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

সোনাইমুড়ীতে পিকআপভ্যানের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত মার্চ ৪, ২০২৩
সোনাইমুড়ীতে পিকআপভ্যানের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

মোজাম্মেল হক, চাটখিল (নোয়াখালী): সোনাইমুড়ীতে পিকআপভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। এতে সিএনজি চালকসহ আরো দুইজন গুরুত্বর আহত হয়েছেন। নিহত মো.বেলাল হোসেন (৪৭) উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সিলাদি গ্রামের আলী আহমেদের ছেলে।

Manual3 Ad Code

শনিবার (৪ মার্চ )সকাল সোয়া ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী বাজার থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী সিএনজি উপজেলার সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে পৌঁছলে পিছন দিক থেকে বেপরোয়া গতির পিকআপভ্যান ধাক্কা দেয়।পিকআপভ্যানের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

Manual7 Ad Code

এতে ঘটনাস্থলে হালিম ব্যবসায়ী বেলাল মারা যায়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল বলেন, এখনো দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।