২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

টাংগাইলের কালিহাতীতে পানিতে ডুবে যুবক নিহত

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০১৯
টাংগাইলের কালিহাতীতে পানিতে ডুবে যুবক নিহত

Manual3 Ad Code

 

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লায় পানিতে ডুবে তন্ময় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত তন্ময় উপজেলার উত্তর ছাতীহাটি গ্রামের শাজাহানের ছেলে ও বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চাঁন মাহমুদ পাকিরের ভাগ্নে। সে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত।

Manual4 Ad Code

জানা গেছে, মঙ্গলবার দুপুরে রামপুর-গান্ধিনা সড়কের গান্ধীনা সুইসগেটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা খোঁজাখুজির পাশাপাশি কালিহাতী ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ৩ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে তার লাশ উদ্ধার করে। এর পর বল্লা আল মোকারম জামে মসজিদে জানাজা শেষে তার গ্রামের বাড়ি ছাতীহাটি গ্রামে পাঠানো হয়।

Manual3 Ad Code

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করেন।

Manual4 Ad Code