১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পদত্যাগপত্র জমা দিতে সংসদে বিএনপির এমপিরা

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২২
পদত্যাগপত্র জমা দিতে সংসদে বিএনপির এমপিরা

Manual5 Ad Code

পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন বিএনপির সংসদ সদস্যরা। আজ রোববার বেলা ১১টার দিকে তাঁরা সংসদে পৌঁছান।

Manual3 Ad Code

সংসদ ভবনের সামনে আজ রোববার সকালে বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, ‘আমাদের সংসদে আসার সিদ্ধান্ত মোটেও ভুল ছিলো না। তবে এখন আমাদের দলের সিদ্ধান্তমতে আমরা সবাই পদত্যাগ করতে এসেছি। স্পিকারের কাছে আমরা আজ পদত্যাগপত্র জমা দেব।’

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

রুমিন ফারহানা বলেন, ‘আমি গতকাল ব্যক্তিগতভাবে স্পিকারকে ফোন দিয়ে পদত্যাগের কথা জানিয়েছি। মেইলে পদত্যাগপত্র দিয়েছি। স্পিকার আমাকে বলেছেন, তিনি এই বিষয়ে মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন।’

এর আগে গতকাল শনিবার বিএনপির ঢাকার গণসমাবেশ থেকে স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির ৭ সংসদ সদস্য।

Manual4 Ad Code

সমাবেশে গোলাম সিরাজ বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি আর সংসদে যাবে না। দলের সব সংসদ সদস্য পদত্যাগপত্রে সই করেছেন। যেকোনো সময় তা স্পিকারের কাছে জমা দেওয়া হবে।

একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা।