১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহর শাহাদাতবার্ষিকী পালিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২২
বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহর শাহাদাতবার্ষিকী পালিত

Manual7 Ad Code

অভিযোগ অনলাইনঃ যথাযোগ্য মর্যাদায় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহর ৫১তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মাদ আনোয়ার হোসেন।

Manual2 Ad Code

এছাড়া বাদ জোহর খুলনা নৌ অঞ্চলের সকল মসজিদে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময়ে খুলনা নৌ অঞ্চলের কর্মকর্তা ও নৌ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code