২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইল বন বিভাগ কর্তৃক চোরাই গজারি কাঠ বোঝাই ট্রাক আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২২
টাঙ্গাইল বন বিভাগ কর্তৃক চোরাই গজারি কাঠ বোঝাই ট্রাক আটক

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল বন বিভাগ কর্তৃক চোরাই গজারি বল্লী ও গোল কাঠ বোঝাই ট্রাক আটক করা হয়েছে।

Manual6 Ad Code

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান এর নির্দেশে সদর রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলীর নেতৃত্বে ও করটিয়া চেকপোষ্ট স্টেশনের কর্মকর্তা এরশাদ হোসেনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

Manual7 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল বন বিভাগের এ অভিযানে রাবনা বাইপাস এলাকা হতে সকাল ৮টায় অভিযান চালিয়ে বিশেষ টহল বাহিনী ও করটিয়া চেক স্টেশন কর্তৃক চোরাই গজারি বল্লী ও গোল কাঠ বোঝাই ওই ট্রাক আটক করা হয়।

বিশেষ টহল বাহীনির চৌকস টহল টিম কতৃক আটককৃত ট্রাক নং-ঢাকা মেট্রো: ট ১৫-৪৯২৭। ওই সময় আসামি গাড়ী রেখে পালিয়ে যায়।

Manual7 Ad Code

এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। মো. সাজ্জাদুজ্জামান বলেন, বনজ সম্পদ রক্ষায় আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। সংশ্লিষ্ট সকল মহলের যদি সহযোগিতা থাকে, তবে আরো ব্যাপক ভূমিকা পালন করতে পারব। চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে। টাঙ্গাইল সদরের রেঞ্জ কর্মকর্তা মোঃ এমরান আলী বলেন বন রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় বন বিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।