২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুরে ডেঙ্গু জ্বর প্রতিরোধে মেশিন ও মশক নিধন ঔষধ বিতরণ করেছেন এম. পি টিটু

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০১৯
নাগরপুরে ডেঙ্গু জ্বর প্রতিরোধে মেশিন ও মশক নিধন ঔষধ বিতরণ করেছেন এম. পি টিটু

Manual3 Ad Code

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে ডেঙ্গু জ্বর প্রতিরোধে মেশিন ও মশক নিধন ঔষধ বিতরণ করেছেন টাংগাইল -৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।

Manual8 Ad Code

আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯ কমিউনিটি ক্লিনিকের মাঝে এ মশক নিধন সামগ্রী বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।

Manual1 Ad Code

জনাব টিটু বলেন,এডিস মশা থেকে ডেঙ্গু রোগের আবির্ভাব।এডিস মশা নিধনে ঔষধ ছিটানোর পাশাপাশি নিজ নিজ আঙ্গিনা পরিস্কার করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আশরাফ আলী, আবাসিক মেডিকেল অফিসার মোঃ রোকনুজ্জামান,ভাড়রা ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, জেলা পরিষদ সদস্য শেখ কামাল হোসেন প্রমুখ।

Manual1 Ad Code