২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

৭৪ বছরের রেকর্ড বৃষ্টিপাত বরিশাল-মাদারীপুরে জলবায়ু ও পরিবেশ

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২২
৭৪ বছরের রেকর্ড বৃষ্টিপাত বরিশাল-মাদারীপুরে জলবায়ু ও পরিবেশ

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

শেখ তিতুমীর রিপোর্ট (পিআইডি)ঢাকা: গত ৭৪ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশাল ও মাদারীপুরে। এছাড়া ঢাকায় ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ঢাকায়।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে একদিনের এই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি সাপ্তাহিক অভিযোগ ক বলেন মঙ্গলবার ( ২৫ অক্টোবর ) ভোর ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় ওই এলাকগুলোয় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, বরিশালে একদিন ৩২৪ মিলিমিটার, মাদারীপুরে ৩১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ১৯৪৮ সালের পর এই পরিমাণ বৃষ্টিপাত ওই দুই অঞ্চলে হয়নি। এছাড়া ঢাকায় একই সময়ে ২৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, ২০০৯ সালের পর ঢাকায় এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত; সে সময় ৩৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং লঘুচাপে আকারে দেশের সীমানা পেরিয়ে বর্তমানে অবস্থান করছে আসামে। এটি গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে সারাদেশ থেকেই কেটে যাচ্ছে মেঘ। এজন্য বুধবার (২৬ অক্টোবর) ঝলমলে রোদের দেখা মিলতে পারে। তবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক অভিযোগ কে বলেন, মঙ্গলবারই বৃষ্টিপাতের প্রবণতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে। এদিন সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ৩ মিলিমিটার। এছাড়া দেশের অধিকাংশ স্থানেই তেমন বৃষ্টিপাত হয়নি। এছাড়া রোদের দেখাও মিলেছে কিছুটা। ফলে তাপমাত্রা বাড়ছে।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩২ ডিগ্রি সেলসিয়াস।

Manual4 Ad Code

ঘূর্ণিঝড় কেটে যাওয়ায় শিগগিরই সমুদ্রবন্দরগুলো থেকে নামানো হবে সতর্ক সংকেত। কেননা, জলোচ্ছ্বাসের শঙ্কাও কাটছে। তবে চাঁদের প্রভাবে যে বড় জোয়ার হয়, সেটা থাকবে।

Manual4 Ad Code

গত ২০ অক্টোবর আন্দামান ও তৎসংল্গ্ন বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়। যা ঘণীভূত হতে হতে সোমবার (২৩ অক্টোবর) রূপ নেয় ঘূর্ণিঝড়ে। এটি আরও শক্তি সঞ্চয় করে ও বাঁক খেয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) চলে আসে বাংলাদেশ উপকূলে। ভোলার কাছ দিয়ে রাত ৯টার দিকে উপকূল অতিক্রম শুরু করে রাত ২টার দিকে সম্পূর্ণ স্থলভাগে ওঠে আসে। এরপর খুব দ্রুত শক্তি হারিয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরের আগে নিম্নচাপে পরিণত হয় এটি। ঘূর্ণিঝড় সিত্রাং নামটি থাইল্যান্ডের দেওয়া, এর অর্থ ফুল গাছ।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।