১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঢাকা- টাংগাইল মহাসড়কে দীর্ঘ ২৫ কি. মি. যানজট

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০১৯
ঢাকা- টাংগাইল মহাসড়কে দীর্ঘ ২৫ কি. মি. যানজট

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

কেএম সুজন,টাংগাইল প্রতিনিধিঃ দীর্ঘ ২৫ কিলোমিটার যানজটে রয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। বঙ্গবন্ধু সেতু থেকে করটিয়া পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Manual4 Ad Code

পুলিশ জানায়, গাড়ির চাপ বেড়ে যাওয়ায় রাত থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কের পুংলি, এলেঙ্গা ও রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনায় গাড়ি বিকল হয়ে যাওয়ায় বাড়তি ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

অন্যদিকে, সড়কে খানাখন্দ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে। ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় এ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা এবং টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে রয়েছে যানবাহনের তীব্র চাপ।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকে সাইনবোর্ড, সানারপাড়া, শিমরাইল মোড়, কাঁচপুরসহ আশপাশের এলাকায় যানবাহন ধীরগতিতে চললেও কোথায় যানজটের দেখা মেলেনি

Manual3 Ad Code