২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ওয়ার্ড আওয়ামীলীগের ত্রী-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২২
নাগরপুরে ওয়ার্ড আওয়ামীলীগের ত্রী-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

Manual3 Ad Code

 

মোঃ শফিকুল ইসলাম সবুজ টাংগাইল নাগরপুর উপজেলা প্রতিনিধি

Manual2 Ad Code

আজ শনিবার( ১৫ অক্টোবর) নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রী- বার্ষিকী সম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন প্রার্থীর জনসমাগম এর মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন, ভারড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম মুসা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল ৬ সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্যঃ আহসানুল ইসলাম টিটু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার,নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুদরত আলী, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামছুল হক, সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেত্রবৃন্দ, সহ বিভিন্ন সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দু প্রমুখ। সম্মেলনে একাধিক প্রার্থীর মধ্যে হতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ দেলোয়ার হোসেন।

Manual6 Ad Code