২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

সেনবাগে ৫ বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২২
সেনবাগে ৫ বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

Manual6 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগে ৫ বছরের সাজা প্রাপ্ত ৭ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো.শাহ্জাহান (৫৫) উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত মাষ্টার ইদ্রিসের ছেলে। বুধবার (১২ অক্টোবর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজলোর কেশারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি ৭ টি মামলার পরোয়ানা ও ২ কোটি টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামি। তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।