২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘পেয়ারার সুবাস’

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২২
মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘পেয়ারার সুবাস’

Manual6 Ad Code

নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বেশ আয়োজন করে বছর ছয়েক আগে তিনি অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’-এ।

সিনেমার শুটিং শেষ হলেও নানা কারণে মুক্তি পায়নি সিনেমাটি।

Manual4 Ad Code

অবশেষে সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে আসতে চলেছে ‘পেয়ারার সুবাস’।

২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি। এই তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের এমডি শাহরিয়ার শাকিল।

Manual3 Ad Code

এই খবর পেয়ে জয়া আহসানসহ সিনেমার সব কলাকুশলী দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Manual5 Ad Code

মঙ্গলবার (৪ অক্টোবর) শাহরিয়ার শাকিল বলেন, ‘‘আমরা আনন্দের সঙ্গেই জানাচ্ছি ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে আগামী জানুয়ারিতে। ছবিটি দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন অনেকদিন ধরেই। আশা করছি গুণী নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা দিয়ে জয়া আহসান আরো একবার বাজিমাত করবেন। ’’

Manual5 Ad Code

এদিকে নুরুল আলম আতিকও সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আমরা দর্শকের কাছে ‘পেয়ারার সুবাস’ পৌঁছে দিতে প্রস্তুত। সিনেমাটি নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে জানুয়ারিতে। ’’

অভিনেত্রী জয়া আহসান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘পেয়ারার সুবাস’ নিয়ে বলতে পারি, এটা একটা দুর্ধর্ষ সিনেমা। আতিক যে বিষয়টি নিয়ে এটি নির্মাণ করেছে, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে। সিনেমাটি বৈবাহিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। কেমন হয়েছে, সেটা দর্শক ভালো বলতে পারবেন। ’

‘পেয়ারার সুবাস’র শুটিং হয়েছে সিরাজগঞ্জ ও পাবনায়। এতে জয়া ছাড়া অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকেই।