১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে ঈদ কে সামনে রেখে বেড়ে গেছে মসলা সহ নিত্বপন্যের দাম

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০১৯
চট্টগ্রামে ঈদ কে সামনে রেখে  বেড়ে গেছে মসলা সহ নিত্বপন্যের দাম

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

Manual7 Ad Code

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে কোরবানির ঈদকে সামনে রেখে সব ধরনের মসলার দাম বেড়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট)
রিয়াজউদ্দিন বাজারে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রায় সব মসলার দামই বেড়ে গেছে।
রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, আমদানিকৃত চায়না আদা বিক্রি হচ্ছে (প্রতি কেজি) ১৪৫ থেকে ১৫০ টাকায়, আগে এর দাম ছিল ১২০ টাকা। প্রতি কেজি ইন্ডিয়ান পেঁয়াজের দাম ২৮ টাকা থেকে বেড়ে এখন ৩৫ টাকা। আমদানিকৃত চীনা রসুন বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়, যা আগে ছিল ১২০ টাকা কেজি। এছাড়া গোলমরিচ, হলুদ, মরিচের গুঁড়া, জয়ত্রী, এলাচ, দারুচিনির দামও বেড়েছে।
বাজারে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৮০০ টাকায়, এটি এর আগে ছিল ১২০০ থেকে ১৩০০ টাকা। জয়ত্রী প্রতি কেজি ২৬০০ টাকা, যা আগে ছিল ২০০০ টাকা। লবঙ্গ ১০০০ টাকা, যা আগে ছিল ৮০০ টাকা। গোলমরিচ ১০০ গ্রাম ৫০ টাকা, দারুচিনি ৩৯০ টাকা, যা আগে ছিল ৩৪০ টাকা। রূপচাঁদা তেল ৪৯০ টাকা, যা আগে ছিল ৪৬৫ টাকা। ইন্ডিয়ান মরিচ কেজি প্রতি ১৭৫ টাকা, যা আগে ছিল যা ১৫৫ টাকা। হাটহাজারীর মরিচ ২০০ টাকা, যা আগে ছিল ১৮০ টাকা। নারিকেল জোড়াপ্রতি ৫০টাকা থেকে বেড়ে এখন ৬০ টাকা। ধনে এখন ৯০ টাকা, আগে ছিল ৭৫ টাকা। এছাড়া চাল, ডাল, তেল, আটা, ময়দা, চিনি ও লবণের দাম আগের চেয়ে ৩ থেকে ৫ টাকা বেড়েছে।
রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী আব্বাস উদ্দিন সাংবাদিকদের বলেন, কোরবানি উপলক্ষে সকল ধরনের মসলার দাম আগের চেয়ে বেড়েছে। কারণ কোরবানি ঈদে মসলার চাহিদা থাকে। সব জায়গায় বাড়তি দামে বিক্রি হচ্ছে। তাই আমরাও সেই দামে বিক্রি করছি।