১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুবর্ণচরে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণকালে তরুণ গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২২
সুবর্ণচরে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণকালে তরুণ গ্রেফতার

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে (২৪) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গ্রেফতারকৃত যুবকের নাম হারুনুর রশিদ ওরফে রুবেল (২৫) উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের কাসেম কেরানীর ছেলে। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গত বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার দুপুরের দিকে এ ঘটনায় অভিযুক্ত তরুণ তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে কেরামত গ্রামের গৃহবধূ (২৪) প্রতিদিনের ন্যায় তার বসতঘরে ঘুমিয়ে যায়। ওই দিন রাত ১টার দিকে একই গ্রামের কাসেম কেরানীর ছেলে হারুনুর রশিদ ওরফে রুবেল কৌশলে ওই গৃহবধূর শোয়ার কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ভিকটিমর শৌরচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত রুবেল পালিয়ে যায়। ওসি তদন্ত আরো জানায়, এ ঘটনায় গতকাল শনিবার সকালে ভিকটিম বাদী হয়ে নারীও শিশু নির্যাতন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Manual1 Ad Code