৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

চাটখিলে প্রচন্ড গরম অব্যাহত লোডশেডিং-জনজীবন বিপর্যস্ত

admin
প্রকাশিত আগস্ট ২০, ২০২২
চাটখিলে প্রচন্ড গরম অব্যাহত লোডশেডিং-জনজীবন বিপর্যস্ত

Manual3 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ

Manual6 Ad Code

নোয়াখালীর চাটখিলে প্রচন্ড গরমে বিদ্যুতের অব্যাহত লোডশেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত একমাস থেকে বিদ্যুতের চরম লোডশেডিং এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এসব শিল্প মালিকরা লোকসানের কবলে পড়তে হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।

চাটখিল পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, এখানে ৮৯হাজার গ্রাহক রয়েছে। ১৪টি পিডারের মাধ্যমে এদের বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। দিনে ২৮মেঘাওয়াট ও রাতে ৩৪ মেঘাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে। এই চাহিদার গড়ে ৬০শতাংশ বিদ্যুৎ পাওয়া যায়। ফলে ৪০ শতাংশ বিদ্যুৎ ঘাটতির কারণে লোডশেডিং চরম আকার ধারন করছে।

Manual5 Ad Code

চাটখিল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. মহি উদ্দিন মোশাহেদুল্লাহ জানান, বর্তমানে সারা দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন না থাকায় চাটখিলেও চাহিদানুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। তাই চাটখিলে দৈনিক ৮-১০ঘন্টা লোডশেডিং করতে হচ্ছে।

Manual4 Ad Code