২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২২
বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Manual3 Ad Code

বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।

Manual3 Ad Code

মোঃ রাকিব হোসেন,ভোলাঃ-ভোলার বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাচিয়া ইউনিয়ন পরিষদের আলহাজ্ব আব্দুর রব কাজীর উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মুকুল বলেন, পবিত্র মাহে রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এ মাসের সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমরা হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি।

এসময় তিনি কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত ও একতাবদ্ধ করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ও
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ও উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ শোয়াইব আহমেদ। আরো উপস্থিত ছিলেন,
বোরহানউদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী,বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, ও কাচিয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন নিরব মিয়া, টবগী ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ জসিম হাওলাদার,

আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জুলফিকার আলি তুহিন হাওলাদার,ও বোরহানউদ্দিন থানা পুলিশের সদস্যা,আরো উপস্থিত ছিলেন কাচিয়া ইউনিয়ন এর ০৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাহিদ হাওলাদার সহ সকল সদস্য। কাচিয়া ইউনিয়ন এর ছাত্রলীগ, যুবলীগ সহ সকল স্তরের নেতৃবৃন্দ ও অত্র ইউনিয়নের সাধারণ জনগণ ও অন্যান্য প্রমুখ।

Manual8 Ad Code