২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

টাঙ্গাইলে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১২০

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০১৯
টাঙ্গাইলে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১২০

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

কেএম সুজন,টাংগাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতাল গুলোতে ভর্তি হয়েছে ৩৫ জন। বর্তমানে টাঙ্গাইলে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নারায়ন চন্দ্র সাহা জানান, হাসপাতালে রোববার (৪ আগস্ট) ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। কিন্তু হাসপাতালের ডেঙ্গু ফিবার রেজিস্টারে দেখা যায় মোট ১৯ জন ভর্তি হয়েছে। কিন্তু কতজন রোগী হাসপাতাল থেকে ছুটি নিয়ে বা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে তা জানাতে পারেন নি তত্ত্বাবধায়ক।
টাঙ্গাইলের সিভিল সার্জন শরীফ হোসেন খান জানান, নাগরপুর ও সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী চিকিৎসাধীন রয়েছে।
এছাড়াও ঘাটাইলে ১৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে আর বাকী ১২ জনকে স্থানীয় বেসরকারী ক্লিনিকগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান।
এছাড়া মির্জাপুর কুমুদিনী হাসপাতালের পরিচালক প্রদীপ কুমার রায় জানান, গত ২৪ ঘন্টায় আরো ১২ জন ডেঙ্গু আক্রান্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ১০ জনকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়েছে। সোমবার ২৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে কুমুদিনী হাসপাতালে।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনরা জানায়, সরকারি হাসপাতালে ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে। গুরুতর রোগী নিয়ে শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালগুলোতে পরীক্ষার জন্য যেতে হচ্ছে। এতে করে রোগীর অবস্থা আরো শোচনীয় হচ্ছে। এছাড়া হাসপাতালে বিছানা সংকট থাকায় একই বিছানায় একই মশারীর নিচে একাধিক রোগীও রয়েছে।

Manual7 Ad Code