১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

চৌহালীতে, ত্রান চাই না, নদী ভাঙ্গন বাঁধ চাই”

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০১৯
চৌহালীতে, ত্রান চাই না, নদী ভাঙ্গন বাঁধ চাই”

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

অারিফ সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা দুর্গম চরে দুস্থ, অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে নগদ টাকা ও ত্রান বিতরন করেন বনানী থানা আ’লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন। এ সময় চৌহালীর খাষপুখুরিয়া ইউনিয়নেন জনগন দাবি
করেন আমরা ত্রান চাই না, আমাদের স্হায়ী ভাবে বেঁড়িবাঁধের ব্যবস্থা করেন। আজ (৪আগষ্ট) ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর সহ দুটি এলাকায় চৌদ্দ দলের সমন্বয়ে ত্রান ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনানী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মীর মোশারফ হোসেন, তিনি বলেন আপনাদের দুঃখ আমাদের ভালো লাগে না,আমরা সুখে থাকবো,আপনার দুঃখে থাকবেন তা কিভাবে হয়, আল্লাহ আমাদের সকলকে একভাবে রাখুক।আরো বলেন,আমাদের প্রিয় নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও চৌদ্দ দলের সমন্বয়ক আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাহেব আমাদের পাঠিয়েছে আপনাদের খোজখরব নিতে,আমাদের চৌদ্দ দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তারা মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাদের দুঃখের কথা বলবেন,আমি পানিসম্পদ মন্ত্রণালয়ে কথা বলবো যাতে আপনাদের স্থায়ীভাবে নদীর বেড়ীবাঁধ হয়। এসময় উপস্থিত ছিলেন, বাসদের আহবায়ক রেজাউল রশিদ, গন আজাদী লীগের সভাপতি এসকে শিকদার,জাতীয় পার্টির জেপি প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ মুক্তা,চৌহালী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব,ফারুক সরকার, বলেন সাম্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ মানুষের পাশে আছি এবং থাকবো৷বনানী থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজম শেখ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সেলিম,খাষপুকুরিয়া,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুম শিকদার, চৌহালী উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন শিকদার, সহ-সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য আবুল কাশেম ফেরদৌস, ,যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ প্রমুখ।

Manual1 Ad Code