২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০১৯
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

Manual2 Ad Code

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ইসলাম উদ্দিন নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের ফজর আলীর ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শুক্রবার রাত পৌনে একটার দিকে ইসলাম উদ্দিন (৪০) হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে কারা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ইসলাম উদ্দিন ডাকাতি মামলার আসামি ছিলেন। আদালত গত বছরের ৩০ মে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠায়। ওখান থেকে তাকে গত ৫ অক্টোবর কাশিমপুর কারাগার পার্ট ২ এ আনা হয়েছিল।

 

Manual6 Ad Code

ঋতু,ঢাকা

Manual2 Ad Code