২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

শিবগঞ্জ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান রিজু

admin
প্রকাশিত জুলাই ২০, ২০২১
শিবগঞ্জ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান রিজু

Manual2 Ad Code

শিবগঞ্জ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান রিজু

Manual6 Ad Code

গোলাম রব্বানী শিপন, বগুড়া থেকেঃ

Manual4 Ad Code

মুসলমানদের প্রিয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, মহামারি করোনা ভাইরাসে বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশ সংকটময়কাল অতিক্রম করছে। দেশের এই ক্রান্তিলগ্নে অনুষ্ঠিত হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আজহা। ঈদ সারাবিশ্বের মানুষের মনে এক আনন্দের বার্তা পৌঁছে দেয়। কিন্তু এবারের ঈদ নিরানন্দ করে দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। তিনি উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে কোরবানির ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েন।
করোনা ভাইরাসের মহামারীর এই দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।
শিবগঞ্জ উপজেলাবাসী তথা দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই-বোনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
পরিশেষে তিনি করোনা ভাইরাসের বিস্তার রোধে সবাইকে মুখে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।