৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আ’লীগ এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আ’ মুক্তিযুদ্ধ লীগের সাধারণ সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ২৩, ২০২১
আ’লীগ এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আ’ মুক্তিযুদ্ধ লীগের সাধারণ সভা অনুষ্ঠিত

Manual7 Ad Code

আ’লীগ এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আ’ মুক্তিযুদ্ধ লীগের সাধারণ সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুন) বেলা ১২ টার সময় ঢাকার (বাইতুল মোকাররম মসজিদের পূর্ব পার্শ্বে) জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের ৭ম তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির খান ও প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান মাঝি, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির হিমু সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ ঢাকা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন দিলু সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন জেলা উপজেলা শাখা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সকল বক্তাগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ এর সাফল্য কামনা করেন।

Manual2 Ad Code

সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ ইলিয়াছউর রহমান।