৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জালালপুরে মোকামদোয়ার গ্রামে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি,

admin
প্রকাশিত আগস্ট ২, ২০১৯
জালালপুরে মোকামদোয়ার গ্রামে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি,

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

শেখ মোঃ ছাদিম বিশেষ প্রতিনিধিঃ
আজ শুক্রবার অনুমান ভোর ৫ টার দিকে জালালপুর মোকামদোয়ার নাথপাড়া গ্রামে জনাব মোঃ মাহমুদ আলী সাহেবের গুয়াল ঘরে অগ্নি কান্ডে ৪টি গরু ও গুয়াল ঘর পুড়ে ছাই,
ভোরবেলা পবীত্র ফজরের নামাজ পড়তে বাড়ির একজন মহিলা পুকুরে অযু-পড়ার সময় দেখেন আগুনের ধোঁয়া,সে সময় উনার চিৎকারে আশ পাশের সবাই এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।সে সময় দক্ষিণ সুরমা অগ্নিনির্বাপক অফিসে মোবাইল ফোনে খবর দিলে অগ্নি নির্বাপক দল ঘঠনাস্থলে পৌছে দেখেন আগুন নিয়ন্ত্রনে এসেছে কিন্তু তার আগেই নিরীহ মালিকের পালিত গরুগুলোর মৃত্যু হয়।গরু ৪টির বাজার মুল্য অন্তত দুই লক্ষ টাকা, সর্বমোট ক্ষয়ক্ষতি তারা বলেন অনুমান ৪লক্ষ টাকা। তবে কিভাবে সে অগ্নিকান্ডের সুত্রপাত হয় তা তাৎক্ষনিক অনুমান করা যায় নাই।
উক্ত বিষয়ে উক্ত ওয়ার্ডের সম্মানীত সদস্য প্যানেল চেয়ারম্যান জনাব জিল্লুর রহমান জিলন ও এলাকার সর্বস্থরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে এই দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি দেখে দু:খ প্রকাশ করেন।
আমাদের ৭নং জালালপুর ইউ,পি চেয়ারম্যান সাহেবের কাছে খবর দেওয়া হইলে তিনি স্থানীয় মোগলাবাজার থানায় বিষয়টি অবগত করেন।অদ্য সকাল প্রায় সাড়ে দশ ঘটিকায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং ক্ষয়ক্ষতির অনুমান সহ রিপোর্ট তৈরি করে নেন।

Manual4 Ad Code