২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

আধুনিকায়ন হওয়ার পথে শাহ আমানত বিমানবন্দর

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০১৯
আধুনিকায়ন হওয়ার পথে শাহ আমানত বিমানবন্দর

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ১৭ বছর পর আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বাড়ানো হবে দেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দরটির রানওয়ে ও টেক্সিওয়ের শক্তি। এ আধুনিকায়নের কাজে ৪৭২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এর আগে আ.লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ১৯৯৮-২০০১ মেয়াদে বিমানবন্দরটির মানোন্নয়ন করা হয়েছিল।
এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব বুধবার (৩১ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কমিটি ক্রয় প্রস্তাবটি অনুমোদন দিলে মেসার্স মীর আখতার-সিএএমসিই জয়েন ভেঞ্চার প্রকল্পটি বাস্তবায়ন করবে।
সূত্র জানায়, বর্তমানে এ বিমানবন্দরে বোয়িং-৭৭৭ জাতীয় সুপরিসর বিমান চলাচল করছে। এদিকে, রানওয়ের বিটুমিনাস কংক্রিটের স্বাভাবিক আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে ও পিসিএন কমেছে অনেকাংশে। কিন্তু ইতোমধ্যে প্রায় সাড়ে তিন থেকে চার গুণ বেড়েছে বিমানবন্দরে যাত্রী, কার্গো ও বিমান চলাচলের সংখ্যা। বিআরটিসি বুয়েটের সমীক্ষা অনুযায়ী, রানওয়ের বর্তমান পিসিএন ৪৬ কিন্তু বোয়িং ৭৭৭ জাতীয় বিমান চলাচলের পিসিএন দরকার ৯০।
এ অবস্থায়, বোয়িং-৭৭৭ জাতীয় সুপরিসর বিমানের নিরাপদ অবতরণ ও উড্ডয়নের জন্য চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ে শক্তিশালী করতে জিওবি অর্থায়নে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য ৫৪০ কোটি ৫২ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। প্রকল্পের ডিপিপি সরকার কর্তৃক ২০১৮ সালের ৫ মার্চ অনুমোদিত হয় বলে জানা গেছে।

Manual8 Ad Code