২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

বান্দরবানের লামায় ৩ দিন ব্যাপী ফলজ্ বৃক্ষমেলা শুরু

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯
বান্দরবানের লামায় ৩ দিন ব্যাপী ফলজ্ বৃক্ষমেলা শুরু

Manual1 Ad Code

 

মোঃ আবুল হাশেম ,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” এ প্রতিপাদ্যকে মানসপটে ধারণ করে বান্দরবানে লামা উপজেলা প্রশাসন এর সহযোগিতা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে তিন দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই, ২০১৯ ইং) সকালে লামা উপজেলা পরিষদ চত্ত্বরে মেলা উপলক্ষে শোভাযাত্রা,স্টল পরিদর্শনন, আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।

Manual6 Ad Code

আরো বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইশরাত ছিদ্দিকা, থানা অফিসার ইনর্চাজ (ওসি) অপেল্লা রাজু নাহা, ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন,মিল্কী রাণী দাশ, বিএডিসির উপ-পরিচালক মাহফুজুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া,লামা সদর রেঞ্জ অফিসার মোঃ আনোয়ার হোসেন খাঁন প্রমূখ।

Manual8 Ad Code

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লামা উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মোঃ মামুন ইয়াকুব ও সঞ্চলনায় ছিলেন উপসহকারি কৃষি অফিসার গোপন চৌধুরী।
উল্লেখ্য,চলমান মেলার স্টলসমূহতে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি চারা গাছ পাওয়া যাচ্ছে।

Manual6 Ad Code