২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগায়ে সাংবাদিক ইউনিটির কলম বিরতী পালন

admin
প্রকাশিত মার্চ ২, ২০২১
ঠাকুরগায়ে সাংবাদিক ইউনিটির কলম বিরতী পালন

Manual4 Ad Code

পারভেজ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলােদশ মফস্বল সাংবািদক ফোরাম- বিএমএসএফ এর ডাকে দেশব্যাপি সাংবাদিক নির্যাতন, হত্যা, মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সারাদেশে কলম বিরতি কর্মসূচির অংশ হিসাবে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি জেলা শহরের চেৌরাস্তায় সাংবাদিক সমাবেশ, অবস্থান ধর্মঘট করে সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা কলম বিরতী পালন করেছে। চৌরাস্তা মোড়ে ক্যামেরা সামনে রেখে জমায়েত হন ইউনিটির জেলা উপজেলার সকল সদস্য।

Manual5 Ad Code

 

এ সময় তাদের সাথে একাত্বতা ঘােষনা করে সেখানে গিয়ে বসে পড়েন ঠাকুরগাঁও পৌরসভার নবনির্বাচিত মেয়র কেন্দ্রীয় মহিলা আ’লীগ নেত্রী সাংবাদিক আনজু মান আরা বেগম বন্যা। জমায়েতে ইউনিটির সভাপতি মো:এমদাদুল ইসলাম ভুট্টু, সাধারন সম্পাদক আব্দুল লতিফ লিটু, যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক বকুল আলম, অলক মোহন্ত জয়, মাহাবুবুর রহমান বুলু, এনএম নুরুল ইসলাম মোঃ পারভেজ হাসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।

Manual3 Ad Code