১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কামারখন্দ উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি সেলিম রেজা ও সম্পাদক আনোয়ার শেখ নির্বাচিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২১
কামারখন্দ উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি সেলিম রেজা ও সম্পাদক আনোয়ার শেখ নির্বাচিত

Manual5 Ad Code

 আজিম ভূঁইয়া, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শনিবার কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে দলের সভাপতি পদে সেলিম রেজা এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন শেখ নির্বাচিত হয়েছেন। এর আগে জামতৈল ধোপাকান্দি বহুমুখী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সকাল সাড়ে দশটায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ তালুকদার। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বেগম রোকেয়া সুলতানা, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতু, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সহ সভাপতি আবু ইউসুফ সুর্য্য, এ্যাডভোকেট বিমল কুমার দাস, এ্যাডভোকেট আব্দুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, সদস্য ও বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী তালুকদার প্রমুখ।