২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে বালু উত্তোলনকারীর জরিমানা

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২০
ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে বালু উত্তোলনকারীর জরিমানা

Manual2 Ad Code

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে বালু উত্তোলনকারীর জরিমানা

Manual5 Ad Code

 

হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলণকারীর ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে মোঃ তৌহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক এ জরিমানা করেন।

জানা যায়, মঙ্গলবার বিকালে উপজেলার রামরামসেন এলাকার খোকা মামুদের ছেলে বালু ব্যবসায়ী সাইফুর রহমান (৩৫) অবৈধভাবে বালু উত্তোলন করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান ভ্রাম্যমান আদালত।

Manual4 Ad Code

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি বুঝতে পেরে মেশিন ফেলে পালিয়ে যান বালু উত্তোলনকারীরা।

Manual6 Ad Code

ঘটনাস্থল থেকে মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির হলে উক্ত জরিমানা করা হয়।

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।