২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

মুজিবর্ষ উপলক্ষে মনিরামপুর ৮ দলীয় নাইট ফুটবল টুর্ণামেন অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২০
মুজিবর্ষ উপলক্ষে মনিরামপুর ৮ দলীয় নাইট ফুটবল টুর্ণামেন অনুষ্ঠিত

Manual7 Ad Code

মুজিবর্ষ উপলক্ষে মনিরামপুর ৮ দলীয় নাইট ফুটবল টুর্ণামেন অনুষ্ঠিত

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

আবদুল্লাহ আল মামুন,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ-

Manual2 Ad Code

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সহস্রাধিক দর্শক সমাগমের মধ্য দিয়ে মণিরামপুরের বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ৮ দলীয় নাইট ফুটবল টুর্ণামেন্ট -২০২০ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধা থেকে গভীর রাত অবধি বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। ৮ দলের নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ খেলার ফাইনালে কাশিমনগর ফুটবল দল ২-১ গোলের ব্যবধানে গয়েশপুর একতা সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

মণিরামপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াকুব আলী গাজীর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, জালঝাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সভাপতি অধ্যাপক আব্দুল গণিসহ স্থানীয় সূধীজন।

Manual4 Ad Code

খেলার শুভ উদ্বোধন ও শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্জ্ব ইয়াকুব আলী গাজী এবং খেলাটি পরিচালনা করেন তন্ময় কুমার দাস।