২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চা বাগানের শ্রমিক নিরব-অপু!

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২০
চা বাগানের শ্রমিক নিরব-অপু!

Manual6 Ad Code

ছবি: অপু বিশ্বাস ও নিরব

 

 

Manual1 Ad Code

বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়ক নিরব হোসেন। তার সঙ্গে রয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তারা নিজেরা একেবারে আমূল পরিবর্তন করেছেন। আর তা দেখে অনেকেরই চিনতে ভিরমি খেতে হচ্ছে! মূলত বন্ধন বিশ্বাসের অনুদানের ছবি ‌‌‘ছায়াবৃক্ষ’-তে একদম ব্যতিক্রমভাবে নিজেদের উপস্থাপন করছেন ঢালিউডের এ দুই অভিনয়শিল্পী।

ছবিতে নায়ক নিরবকেও দেখা গেছে ভিন্নভাবে। চুল, পোশাক ও গায়ের রঙে তিনিও এনেছেন ভিন্নতা। অন্যদিকে ছবিতে চা শ্রমিকের ভূমিকায় অভিনয় করছেন অপু বিশ্বাস। চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে শুটিং চলাকালে চা শ্রমিক হয়ে ধরা দিলেন দুই চিত্রতারকা নিরব ও অপু বিশ্বাস।

বন্ধন বিশ্বাসের পরিচালনায় ছবিটির শুটিং শুরু হয়েছে গেল ৬ নভেম্বর থেকে। নির্মাতা জানান, রাঙ্গুনিয়ার কোলাদা চা বাগানে পুরো ইউনিটের শুটিং চলছে। আরও দুই সপ্তাহ এখানে শুটিং চলবে।

Manual8 Ad Code

নিরব বলেন, ছবিতে চা শ্রমিকদের জীবনের সুখ-দুঃখ হাসি-কান্না, নিজেদের মধ্যে কোন্দল সবকিছুই তুলে ধরা হয়েছে। তাদের মতো করে পর্দায় আমরা নিজেদের উপস্থাপন করছি।

Manual5 Ad Code

প্রায় একযুগ আগে দ্বৈত পরিচালক শাহীন সুমনের ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘মনে বড় কষ্ট’ দুই ছবিতে অপু বিশ্বাসের নায়ক না হলেও সহশিল্পী ছিলেন নিরব। এবার নিরবকে নায়ককে পাচ্ছেন অপু বিশ্বাস।

Manual8 Ad Code

‘ছায়াবৃক্ষ’তে আরও অভিনয় করছেন, শতাব্দী ওয়াদুদ, সুমিত, নওশাবা, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু, রানা প্রমুখ।

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’র পাণ্ডুলিপি। ছবিটির অপর প্রযোজক অনুপম কুমার বড়ুয়া। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত পরিচালনায় আছেন ইমন সাহা।