২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

কোটচাঁদপুর পৌর বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২০
কোটচাঁদপুর পৌর বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

 খোন্দকার আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর প্রতিনিধিঃ  বুধবার কোটচাঁদপুর পৌর বিএনপির উদ্যোগে বিএনপির কার্যালয়ে বাদ মাগরীব যশোর উন্নয়নের কারিগর, সাবেক সফল মন্ত্রী, বষীয়ান রাজনীতিবিদ বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সম্মানিত সদস্য, জননেতা তরিকুল ইসলামের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রয়াত নেতার স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোটচাঁদপুর পৌর বিএনপির সদস্য সচিব জনাব মোঃ ফারুক হোসেন খোকন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোঃ আবু বক্কর বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোঃ ফারুকুল আলম শেখা, জনাব মোঃ আবুল কাশেম যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি, জনাব মোঃ আব্দুল রশিদ সরদার যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি, জনাব মোঃ রুস্তম কবির যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি, জনাব খোন্দকার শারাফৎ হোসেন যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি, জনাব মোঃ হাফিজুর রহমান স্বপন যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি, জনাব মোঃ মিজানুর রহমান খোকন যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্র দল, সেচ্ছাসেবক দল,সহ অঙ্গওসহযোগী সংগঠনের অগনিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।