১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

নাগরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ডিসি শহিদুল

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯
নাগরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ডিসি শহিদুল

Manual7 Ad Code

 

কেএম সুজন,টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করলেন টাংগাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

Manual2 Ad Code

আজ বৃহস্পতিবার উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পাইকশা মাইজাল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০৪ টি পরিবারের মাঝে চাল,শুকনো খাবার প্রয়োজনীয় ঔষধ ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরন করেন।

Manual4 Ad Code

ত্রাণ বিতরন কালে ডিসি শহিদুল ইসলাম বলেন,বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা আছি।বন্যায় যাদের বাড়ি বিলিন হয়ে গেছে পর্যায়ক্রমে সরকারি জায়গায় তাদের ঘর করে দেয়া হবে।নদী ভাঙ্গন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মান করার পরিকল্পনা সরকারের রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, সহকারী কমিশনার ( ভূমি) ইয়াসমিন মনিরা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন,সহকারী শিক্ষা অফিসার ফরহাদ হোসেন, সমাজসেবা অফিসার সৌরভ তালুকদার,নাগরপুর মডেল প্রেসক্লাব সভাপতি কেএম সুজন, সাংবাদিক জসিউর রহমান লুকন প্রমুখ।

Manual8 Ad Code