১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন নিহত

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০১৯
গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন নিহত

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু : জেলার শ্রীপুরে ভাওয়াল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দু’জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার ভি‌টিপাড়া ভুতের বাজার এলাকায় ঢাকা-কাপাসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার তিলক এলাকার সাইফুর রহমান চৌধুরী (৩৫) এবং বাসচালকের সহকারী কাপাসিয়া মধ্যপাড়া এলাকার মানিক মিয়া (৩০)।

Manual7 Ad Code

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম এবং স্থানীয়রা জানান, কাপাসিয়াগামী ভাওয়াল পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্রীপুর উপজেলার ভি‌টিপাড়া ভুতেরবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত সাত যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত অবস্থায় দুজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।