১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নীলফামারী জেলা ছাত্রলীগ’র উদ্দ্যোগে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন

প্রকাশিত অক্টোবর ১১, ২০২০
নীলফামারী জেলা ছাত্রলীগ’র উদ্দ্যোগে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন

Manual2 Ad Code

 

মোঃ রুহুল আমিন, স্টাফ রিপোর্টার (নীলফামারী):

 

Manual6 Ad Code

সারাদেশের সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িত সকল আসামি গ্রেফতার, দ্রুত বিচার ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা ও নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে নীলফামারী জেলা ছাত্রলীগ।

 

(১০ অক্টোবর) শনিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহর প্রদক্ষিণ শেষে, স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে সমাবেশে মিলিত হয়।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

এ সময় নীলফামারী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ সরকারের সঞ্চালনায় ও সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল’র সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্যে দেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান সহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে, সকল নির্যাতিত নারীর স্মরনে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

Manual3 Ad Code

 

জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল বলেন, ধর্ষকদের কোন দল নেই, জাত নেই। ধর্ষকের পরিচয় কেবলই ধর্ষক। তাই সারাদেশে সংগঠিত সকল ঘটনার প্রতিবাদে ও সকল ধর্ষকদের ফাঁসির দাবিতে, আমাদের এই কর্মসূচি। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় নীলফামারী জেলা ছাত্রলীগ সকল কর্মসূচি বাস্তবায়ন করবে বলে জানান তিনি।