১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

চমেক হাসপাতালে আগুন

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০১৯
চমেক হাসপাতালে আগুন

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলার তলার একটি অস্থায়ী স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৯টি গাড়ি কাজ করে। পরে ভোর ৬টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুন লাগার পর সেখানে আতঙ্ক সৃষ্টি হয়। লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।-বাংলানিউজ

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জসিম উদ্দিন। তিনি বলেন, ৪টি স্টেশন থেকে ৯টি গাড়ি পাঠানো হয়। দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়েছে। ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

হাসপাতালের প্রশাসনের এক কর্মকর্তা বলেন, মানসিক রোগ বিভাগের একটি রুমের এয়ার কন্ডিশনার (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual3 Ad Code