২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নায়িকা থেকে ব্যবসায়ী রেসি খুললেন ম্যানস সেলুন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২০
নায়িকা থেকে ব্যবসায়ী রেসি খুললেন ম্যানস সেলুন

Manual6 Ad Code

 

 

এইচ. এম. আমান ::
একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। কিন্তু কয়েক বছর ধরে তিনি অভিনয়ের অনিয়মিত। মন দিয়েছেন ব্যাবসায়। ২০১৮ সালে এই নায়িকা ‘রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। সেটি ছিল শুধুমাত্র নারীদের জন্য।

Manual3 Ad Code

 

 

সম্প্রতি রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় শুধুমাত্র ছেলেদের জন্যও একটি সেলুন চালু করেছেন রেসি। নাম দিয়েছেন ‘দ্য বারবার স্টেশন’। সেলুনটি ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন আরেক জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ। তিনিও বর্তমানে ব্যবসা নিয়ে ব্যস্ত।

 

 

ছেলের জন্য সেলুন খোলা প্রসঙ্গে অভিনেত্রী রেসি জানান ‘মেয়েদের বিউটি পার্লার করেছি অনেক আগেই। সেখানে ছেলেরা প্রায়ই ফোন দেয়। এবং অনুরোধ ছিলো তাদের জন্য যেন একটা সেলুন খোলা হয় । ভেবে দেখলাম ব্যাপারটা মন্দ হয় না। তাই ছেলেদের জন্যও একটা সেলুন খুলে ফেলেছি।’

 

 

তিনি আরও জানান যে সেলুনটি বেশ সাজিয়ে গুছিয়ে করেছি। এবং এখানে বাচ্চাদের জন্যও রয়েছে অনুকূল পরিবেশ। এই সেলুনে কাজ করছেন ঢাকার অভিজাত সেলুনের হেয়ার এক্সপার্টরা উল্লেখ্যযোগ্য।

 

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

অভিনয়ের ক্ষেত্রে ২০১৭ সালে রেসি অভিনীত সর্বশেষ ‍দুই চলচ্চিত্র ‘শূন্য’ ও ‘নিয়তি’ মুক্তি পেয়েছিল। এরপর দুই বছরের বিরতি দিয়ে বর্তমানে তিনি ‘ইয়েস ম্যাডাম’ নামে নতুন একটি ছবিতে কাজ করছেন। এটির সাথে সাথে আবার হয়তো পর্দায় নিয়মিত দেখা মিলবে গুনি অভিনেত্রী ও ব্যবসায়ী রেসির।

Manual3 Ad Code