১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিধান চন্দ্র রায় এর লেখা কবিতা “অবহেলা”

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২০
বিধান চন্দ্র রায় এর লেখা কবিতা “অবহেলা”

Manual2 Ad Code

>>>>অবহেলা<<<<

 

লেখক: বিধান চন্দ্র রায়

Manual2 Ad Code

 

তোমায় নিয়ে আমার ঘরে,
অনেক স্বপ্ন আঁকি!
সেই স্বপ্নেও তুমি আমায়,
দিয়ে গেলে ফাঁকি!!

 

বৃষ্টি রাতে ভিজি যখন,
ঠান্ডা লাগবে তাই!
সব বুঝেও কেন তুমি,
বারন করো নাই!!

 

Manual5 Ad Code

বৃষ্টি দিনে তোমায় নিয়ে,
অনেক স্বপ্ন আঁকি!
সেই স্বপ্নেও তুমি আমায়,
দিয়ে গেলে ফাঁকি!!

 

Manual3 Ad Code

চাঁদ দেখেছি ছাদে অনেক,
জোসনা ভরা ওই রাতে!
এলে না তুমি আমার কাছে,
একটু সংঘ দিতে!!

 

তোমার হাজার অবহেলা,
আমার মনে নাই!
নতুন নতুন অবহেলা,
প্রতিনিয়ই যে পাই!!

 

ফাঁকি বাজির এই খেলাটা,
আমিও শিখতে চাই!
একদিন আমি ফাঁকি দিব,
সকলকে যে তাই!!

Manual6 Ad Code

 

বাস্তবতায় ফিরবে যখন,
খুজবে যখন মোরে!
ফাঁকিবাজি খেলবো তখন,
কাকডাকা ওই ভোরে!!

 

ফাঁকি বাজির এই খেলাতে,
হবো আমি জয়ী!
যখন তুমি খুঁজবে আমায়,
নিবে না আর আরি!!

 

হাজার ডাকেও ফিরব না আর,
খেলব না আর খেলা!
ফাঁকির যে জয় হয়েছে,
জেদি আর অভিমানের বেলা!!